1
2
| প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নওগাঁর ধামুরহাটে ভটভটি উল্টে নিহত ২ আহত ৭
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর ধামুরহাটে ভটভটি উল্টে নিহত ২ আহত ৭
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় গরুবাহী ভুটভুটি উল্টে দু'জন নিহত হয়েছে এবং ৭ জন আহত হয়েছেন। মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে নওগাঁর ধামুরহাট উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে ডাবল ব্রিজ এলাকা নামক স্থানে। নিহত দু'জন হলেন, ধামুরহাট উপজেলার আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।
জানা যায়, নিহত দু'জন গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভুটভুটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভুটভুটি টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু'জন মারা যান। এসময় ভুটভুটিতে থাকা বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুটি উদ্ধার করেন। দু'জন নিহতের সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর জানান, শনিবার সকালে বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় ভুটভুটি উল্টে সেই ভুটভুটির নিচে চাপা পড়ে দু'জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃতদেহটি দুটি উদ্ধার পূর্বক আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা